ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় ঢাকার নিন্দা নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী

মুখের ক্যানসার! নেপথ্যে রয়েছে আরও ৪ কারণ

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:৫৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:৫৬:৩৯ অপরাহ্ন
মুখের ক্যানসার! নেপথ্যে রয়েছে আরও ৪ কারণ ফাইল ফটো
সাধারণত মুখের ক্যানসার বলতেই আমাদের চোখে ভেসে ওঠে তামাক, খৈনি বা বিড়ি-সিগারেটের ছবি। পরিসংখ্যানও বলছে, এদেশে ওরাল ক্যানসারের প্রধান কারণ তামাক। কিন্তু চিকিৎসকরা এখন এক উদ্বেগজনক ট্রেন্ড লক্ষ্য করছেন। এমন অনেক রোগী হাসপাতালে আসছেন যাঁরা জীবনে কখনও তামাক ছোঁননি বা ধূমপান করেননি, অথচ তাঁরাও ওরাল ক্যানসারের শিকার হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, তামাক ছাড়াও বেশ কিছু ভাইরাস এবং জীবনযাত্রার ভুল অভ্যাস এই মারণ রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। সচেতনতার অভাবে অনেক সময়ই অ-ধূমপায়ীদের ক্ষেত্রে এই রোগ ধরা পড়তে দেরি হয়ে যায়, যা বিপদ আরও বাড়ায়।

অ-ধূমপায়ীদের ওরাল ক্যানসারের প্রধান কারণ কী?
মুম্বাইয়ের সাইফি হাসপাতালের মেডিকেল অনকোলজিস্ট ডাঃ তসনিম ভরলের মতে, অ-ধূমপায়ীদের ক্ষেত্রে ওরাল ক্যানসারের অন্যতম প্রধান কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)। উন্নত দেশগুলোর পাশাপাশি এদেশেও এই ভাইরাসের কারণে হেড অ্যান্ড নেক ক্যানসারের প্রবণতা বাড়ছে। বিশেষ করে অল্পবয়সী পুরুষ ও মহিলাদের মধ্যে এই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। মূলত ওরাল সেক্সের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। চিকিৎসকদের মতে, সারর্ভাইক্যাল ক্যানসারের জন্য যে এইচপিভি (HPV) টিকা দেওয়া হয়, তা এই ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে।

ওরাল হাইজিন ও দীর্ঘস্থায়ী ক্ষত
তামাক ব্যবহার না করলেও মুখের ভেতরকার স্বাস্থ্য বা ওরাল হাইজিন ঠিক না থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। ডাঃ ভরল জানাচ্ছেন:
দীর্ঘদিনের অবহেলিত দাঁতের সমস্যা বা মুখের ঘা থেকে কোষে অস্বাভাবিক পরিবর্তন আসতে পারে।
ধারালো বা ভাঙা দাঁত অথবা ঠিকঠাক ফিট না হওয়া ডেনচার (কৃত্রিম দাঁত) থেকে যদি ক্রমাগত গালের ভেতরে ঘর্ষণ হয়, তবে সেই দীর্ঘস্থায়ী ক্ষত থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।

ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ স্মিত শেঠের মতে, তামাক ছাড়াও আরও কিছু কারণে মুখের ক্যানসার হতে পারে:
১. পুষ্টির অভাব: পাতে পর্যাপ্ত ফল ও সবজি না থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যা পরোক্ষভাবে ক্যানসারের পথ প্রশস্ত করে।
২. পরিবেশ দূষণ: অত্যাধিক বায়ুদূষণ এবং দীর্ঘক্ষণ কড়া রোদে থাকার ফলে (বিশেষ করে ঠোঁটে) ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
৩. বংশগতি: পরিবারের কারও ক্যানসারের ইতিহাস থাকলে ঝুঁকি কিছুটা বেশি থাকে।

কেন রোগ ধরা পড়তে দেরি হয়?
অ-ধূমপায়ীরা যেহেতু নিজেদের 'হাই রিস্ক' জোনে ভাবেন না, তাই ছোটখাটো উপসর্গগুলো তাঁরা এড়িয়ে যান। কিন্তু মনে রাখবেন, নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি:
মুখে এমন কোনও ঘা যা দুই সপ্তাহের বেশি সময় ধরে সারছে না।
গালের ভেতরে লাল বা সাদা প্যাচ বা ছোপ।
গিলতে সমস্যা বা গলায় কোনও ফোলা অংশ বা ল্যাম্প।
দীর্ঘস্থায়ী ব্যথা বা অস্বস্তি।
ভাল থাকতে করুন

চিকিৎসকদের কথায়, ওরাল ক্যানসার এখন আর শুধু ধূমপায়ীদের রোগ নয়। নিয়মিত ডেন্টাল চেকআপ, উন্নত ওরাল হাইজিন বজায় রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব। যেকোনও ক্ষত দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। দ্রুত রোগ ধরা পড়লে ওরাল ক্যানসার থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার