ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

দেশে ফিরে গেলেন আইসিইর হাতে আটক টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমেইসা

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৯:২৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৯:২৭:৫৩ অপরাহ্ন
দেশে ফিরে গেলেন আইসিইর হাতে আটক টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমেইসা দেশে ফিরে গেলেন আইসিইর হাতে আটক টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমেইসা
গত বছর মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)-এর হাতে আটক হওয়া যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ক অবশেষে দেশে ফিরছেন। পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে নিজ দেশ তুরস্কে ফিরেছেন বলে শুক্রবার তার আইনজীবীরা এ তথ্য জানান।

২০২৫ সালে ছাত্র পত্রিকায় একটি মতামত নিবন্ধ সহ-লেখার কারণে যেখানে ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার সমালোচনা করা হয়েছিল ওজতুর্ককে আইসিই আটক করে।

পরবর্তীতে এক বিচারক তাকে মুক্তি দেন এবং বলেন, তিনি কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন বা সহিংসতার পক্ষে অবস্থান নিয়েছেন এমন কোনো প্রমাণ একেবারেই নেই।

এক বিবৃতিতে ওজতুর্ক বলেন, ১৩ বছরের নিরলস অধ্যয়নের পর আমি আমার পিএইচডি সম্পন্ন করতে পেরে গর্বিত এবং নিজের নির্ধারিত সময় অনুযায়ী দেশে ফিরছি। যুক্তরাষ্ট্র সরকার আমার কাছ থেকে যে সময় কেড়ে নিয়েছে, তা শুধু আমার নয় সেই শিশু ও তরুণদেরও, যাদের পক্ষে আমি জীবন উৎসর্গ করেছি।
তিনি আরও বলেন, আমি আমার পরিকল্পনা অনুযায়ী দেশে ফিরে একজন নারী গবেষক হিসেবে আমার কর্মজীবন চালিয়ে যেতে চাই আর যুক্তরাষ্ট্রে রাষ্ট্র-নির্ধারিত সহিংসতা ও বৈরিতার মধ্যে আরও সময় নষ্ট করতে চাই না। কেবল ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে একটি মতামত নিবন্ধে স্বাক্ষর করার কারণে আমাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ওজতুর্ক একটি সমঝোতায় পৌঁছেছেন, যার ফলে তার অভিবাসন সংক্রান্ত মামলা বাতিল করা হয়েছে এবং সরকার স্বীকার করেছে যে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বৈধ অবস্থানে ছিলেন।

এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে যোগাযোগ করা হয়েছে। ওজতুর্ক তাদের মধ্যে একজন, যাদের গত বছর ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে আইসিই আটক করেছিল।

এদের মধ্যে অন্যতম মাহমুদ খলিল, যিনি ট্রাম্প প্রশাসনের সময় প্রথম আটক হওয়া ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। তিনি কয়েক মাস আটক ছিলেন এবং এ সময় তার প্রথম সন্তানের জন্মও মিস করেন।

যদিও ট্রাম্প প্রশাসন এখনো এসব শিক্ষার্থীদের বহিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, খলিল সম্প্রতি বোর্ড অব ইমিগ্রেশন আপিলস থেকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ পেয়েছেন। তবে ফেডারেল আদালতে চলমান আরেকটি মামলার কারণে তাকে বর্তমানে আটক বা বহিষ্কার করা যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার