ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে আজ থেকে ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা) প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ জব্দ বাগমারায় চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার-সহ গ্রেফতার ১ প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: রুয়েট উপাচার্য রুয়েটে নবাগতদের অভিষেক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের বিকাশে জরুরি, ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চৌদ্দগ্রামে ইলিয়াস হত্যা মামলার পলাতক আসামি রুবেল গ্রেফতার সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি সোহরাব আলী গ্রেফতার নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযানে ৩৯০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে ১২ স্বাভাবিকীকৃত আমেরিকানের নাগরিকত্ব বাতিল চায় বিচার বিভাগ বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার -২৬ ৪১ বছরেও গোলমেশিন! সৌদিতে সেঞ্চুরি রোনাল্ডোর হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ট্রাকে পাঁচ হাজার ৯৩৫ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:২৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:২৫:০৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ট্রাকে পাঁচ হাজার ৯৩৫ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ট্রাকে পাঁচ হাজার ৯৩৫ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি ভারতীয় পাথরবোঝাই ট্রাক থেকে পাঁচ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোনামসজিদ সীমান্তসংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালিয়ে ট্রাকসহ এসব সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর একটি টহল দল সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং করে রাখা ভারতীয় ট্রাকটি (নম্বর: WB65-D-8924) তল্লাশি করা হয়।

সূত্র জানায়, তল্লাশির সময় ট্রাকে বহন করা পাথরের স্তূপের ভেতরে বিশেষ কৌশলে ত্রিপল দিয়ে মোড়ানো ২০টি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে মোট ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ পাওয়া যায়। এর মধ্যে এসকাফ ডিএক্স (Eskuf DX) ৩ হাজার ৮৯৭ বোতল এবং ফেয়ারডিল (Fairdyl) ২ হাজার ৩৮ বোতল।

অভিযানের সময় ট্রাকচালক বা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় সূত্র।

বিজিবি জানায়, মাদক বহনের দায়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। জব্দ করা পাথর ও সিরাপসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প হিসেবে অপব্যবহৃত বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপের মোট ১০ হাজার ৫৩৫ বোতল জব্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী মিনু