ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

বজ্রপাতে মৃত্যু বাড়ছে হাওড়াঞ্চলে

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৩:৫১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৩:৫১:১৯ অপরাহ্ন
বজ্রপাতে মৃত্যু বাড়ছে হাওড়াঞ্চলে ফাইল ফটো
দেশে গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে বজ্রপাতের তীব্রতা বাড়ে। সাম্প্রতিক বছরগুলোতে এই দুর্যোগে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ১১ বছরে বজ্রপাতে প্রায় ২ হাজার ৮০০ মানুষের প্রাণহানি ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের কারণে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে কৃষকদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আষাঢ়-শ্রাবণ এলেই হাওড় অঞ্চলের আকাশের রূপ বদলে যায়। আর সেই সঙ্গে ধান কাটায় ব্যস্ত কৃষকদের মনে ভর করে আতঙ্ক। বিস্তীর্ণ হাওরে কাজ করতে থাকা কৃষকরা নিরাপদ আশ্রয় পাওয়ার আগেই অনেক সময় বজ্রপাতের শিকার হন। দিন দিন এই ঝুঁকি বাড়ছে, বাড়ছে প্রাণহানির সংখ্যাও।
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইফতি খায়রুল আমিন মনে করেন, জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুদূষণ বেড়েছে, আর এর প্রভাবেই বজ্রপাতের ঘটনা বাড়ছে।
 
২০১৬ সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হলেও পর্যাপ্ত কার্যকর উদ্যোগ দেখা যায়নি। হাওর এলাকায় এখনও স্থাপন করা হয়নি প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র বা ছাউনি। আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়, তবে তা অনেক সময় মাঠপর্যায়ের কৃষকদের কাছে পৌঁছায় না।
 
কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন বলেন, তৃণমূল পর্যায়ের অনেক কৃষক আবহাওয়ার তথ্য জানতে পারেন না। তাই হাওড় এলাকায় আশ্রয়কেন্দ্র স্থাপন করা অত্যন্ত জরুরি।
 
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে গড়ে প্রায় ৩০০ মানুষ মারা যান।
 
সবশেষ শনিবার (১৮ এপ্রিল) একদিনেই সুনামগঞ্জে ১১ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রযুক্তিনির্ভর আগাম সতর্কতা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছেন অধ্যাপক ড. ইফতি খায়রুল আমিন।
 
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে বজ্রপাতে যত মৃত্যু ঘটে, তার বেশিরভাগই জলাভূমি অধ্যুষিত হাওর অঞ্চল-বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর