ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাজশাহীতে অপহৃত নাবালিকা ছাত্রী উদ্ধার, পলাতক অপহরণকারী

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১০:১৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১০:১৯:২৫ অপরাহ্ন
রাজশাহীতে অপহৃত নাবালিকা ছাত্রী উদ্ধার, পলাতক অপহরণকারী রাজশাহীতে অপহৃত নাবালিকা ছাত্রী উদ্ধার, পলাতক অপহরণকারী (ছবি- মামুনুর রহমান ও মোমিন)
রাজশাহী নগরীতে অপহৃত এক নাবালিকা স্কুলছাত্রীকে  (১৪) উদ্ধার করেছে পরিবারের সহযোগীতায় পুলিশ।
 
এ ব্যপারে ভুক্তভোগীর মা নগরীর বোয়ালিয়া মডেল থানায় অভিযুক্ত জীম-সহ অজ্ঞাত ২/৩জনের নামে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৯, তাং-১৪-০৪-২০২৬। অভিযুক্ত জীম নগরীর রাজপাড়া থানার বহরমপুর অচিনতলা এলাকার মৃত ডাবলুর ছেলে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ওই নাবালিকাকে চারঘাট থানার চামটা গ্রামে অভিযুক্তের বোনের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
  
এজাহারের বরাত দিয়ে নাবালিকার মা ভুক্তভোগী মোসাঃ সুইটি বেগম জানায়, মহানগরীর দেবীসিংপাড়া এলাকার বালিয়াপুকুর বিদ্যা নিকেতন-এ তার নাবালিকা মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী।

স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন যাবত অভিযুক্ত জীম প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। অভিযুক্ত বিবাহিত এবং এক সন্তানের জনক, বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাকে সতর্ক করা হলেও সে বিরক্ত করা বন্ধ করেনি।

এরই ধারাবাহিকতায় গত (১১ এপ্রিল) সকাল ৭টা ২০ মিনিটে নাবালিকা ছাত্রী কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কোচিং শেষে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়ি না ফেরায়, পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। 

পরে তারা জানতে পারেন ওইদিন সকাল ৯টা ১০ মিনিটে কোচিং থেকে ফেরার পথে অভিযুক্ত জীম ও তার সহযোগীরা নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর খাসপাড়া এলাকা থেকে নাবালিকাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
অবশেষে ৭দিন পরে শুক্রবার ছাত্রীকে উদ্ধার করা হলেও অভিযুক্ত জীম পালিয়ে যায়। 

এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ রবিউল ইসলাম জানায়, নাবালিকা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নাবালিকার শারীরিক পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের (ওসিসি) ওয়ান স্টপ ক্রাইসিস ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা