ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেট মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন শান্ত মার্ডি, ঘরে মিলল ঝুলন্ত মরদেহ পূর্ব বিরোধের জের ধরে গাবতলীতে ইট পাটকেল নিক্ষেপ থানায় অভিযোগ দায়ের গাবতলীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সাধন নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার লালপুরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারী গ্রেপ্তার গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী হজের শিক্ষা ধরে রাখার ৬ উপায় রাতভর ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় মৃত্যু অন্তত ১১ রশ্মিকা একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়েছেন প্রায় সাতগুণ! অভাবের অন্ধকার পেরিয়ে আলোর পথে নুরেশা: ইউটিউব দেখে শুরু, আজ কৃষিতেই মাসে লাখ টাকার স্বপ্নজয় অস্ট্রেলিয়া সিরিজের আগে তামিম-হৃদয়ের ব্যাটে সেঞ্চুরি বরফের মতো ঠান্ডা হয়ে যায় হাত- পা, গরমেও শীতের অনুভূতি হয়! নরসিংদীতে ইজিবাইক চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ও পেটে ছুরিকাঘাত করে ছিনতাই

এক লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ মাস্টার ট্যাংকার

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:০৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:০৫:৩০ অপরাহ্ন
এক লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ মাস্টার ট্যাংকার ছবি: সংগৃহীত
এক লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে চারটি ফুয়েল মাস্টার ট্যাংকার। শুক্রবার (১৭ এপ্রিল) ডিজেলবাহী তিনটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছেছে। আগামী রবিবার পৌঁছানোর কথা রয়েছে আরও একটি। 

সব মিলিয়ে ৪টি ট্যাংকারে হাই স্পীড ডিজেল-এইচএসডি রয়েছে ১ লাখ ৪১ হাজার টন। নতুন করে আসা সহ বর্তমান মজুত ডিজেল দিয়ে দেশের একমাসের চাহিদা মেটানো সম্ভব বলছে বিপিসি। 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন -বিপিসি জানায়, বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিলো এক লাখ ৫৫ হাজার টন। নতুন ৪টি ট্যাংকারের ডিজেল খালাস হলে মজুত বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৯৬ হাজার টনে। এতে মোট মজুত দিয়ে প্রায় একমাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ জানায়, এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু —এই তিনটি ট্যাংকার আজ বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছেছে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রবিবার পৌঁছানোর কথা রয়েছে।

চারটি ট্যাংকারের স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিন দিনের মধ্যেই সব কটা ট্যাংকার বন্দরে পৌঁছাবে।

দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেলনির্ভর। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন। এর বড় অংশ সরাসরি আমদানির মাধ্যমে পূরণ করা হয়। আর বছরে ৭ থেকে সাড়ে ৭ লাখ টন পাওয়া যায় অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার

নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার