ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের নিহত ইসমাইলের স্বজনদের পাশে উপজেলা প্রশাসন রাণীশংকৈলে খাল-খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক- মোহাম্মদ রফিকুল হক মেঘনায় জেলের জালে ৩৩ কেজির দুই কোরাল, বিক্রি ৪৬ হাজার টাকায় মহাদেবপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত এনামুল হক, কান চলচ্চিত্র উৎসবে কোটি কোটি টাকা খরচ করেন উর্বশী, কফিকাপের আদলে তৈরি তাঁর ব্যাগের দাম কত? কান-এ গিয়েও মৌনীর মনখারাপ প্রিয়বান্ধবী দিশার জন্য! বার্তা দিয়ে মুছেও দিলেন অভিনেত্রী, কেন? প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প মূত্রথলিতে মিলল দেড় কেজির পাথর! উনি আমাকে সুন্দরী বলবে কেন? আমার নাম তো সুন্দরী না। উনি আমার বুকে হাত দিবে কেন? মধ্যপ্রাচ্যে আর নিরাপদ নয় মার্কিন ঘাঁটি, ইসরায়েলকে ‘ক্যানসারাক্রান্ত টিউমার’ বললেন খামেনি বিয়ে করতে এসে বিপাকে ৪২ বর, মিলল না কোনো কনে হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফায় দফায় বিস্ফোরণ ফ্যামিলি কার্ড ও টিসিবির চালসহ জামায়াত নেতা ধরা শেখ হাসিনার সৎসাহস থাকলে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু তানোরে ঈদের আগেই সুপিয় পানির সুবিধা পেলো ৩০ পরিবার

শিক্ষাই জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৬:২৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৬:২৭:১৬ অপরাহ্ন
শিক্ষাই জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী শিক্ষাই জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী
শিক্ষা মানুষকে আলোকিত করে এবং সেই আলোকিত মানুষই একটি জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়, এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় রাজশাহী নগরীর হেতমখায় মুসলিম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আলী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ| সততা, অধ্যবসায় ও ˆনতিকতার মাধ্যমে দেশ গঠনে তোমাদের ভূমিকা রাখতে হবে। তিনি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে আছো। সামনে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা অপেক্ষা করছে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা অবশ্যই সফল হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা ও ˆনতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে| এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার কাজ চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোঃ সরফরাজ নেওয়াজ খান সজল এবং নৈশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন।

সভাপতিত্ব করেন রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ একরামুল হক।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিম, সিনিয়র শিক্ষিকা মনিরা ফেরদৌসী ও সাবিনা ইয়াসমিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তরিকুল ইসলাম।

এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং নবীন শিক্ষার্থীদের শুভকামনা জানান প্রধান অতিথি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক

অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক