শিক্ষা মানুষকে আলোকিত করে এবং সেই আলোকিত মানুষই একটি জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়, এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় রাজশাহী নগরীর হেতমখায় মুসলিম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আলী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ| সততা, অধ্যবসায় ও ˆনতিকতার মাধ্যমে দেশ গঠনে তোমাদের ভূমিকা রাখতে হবে। তিনি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে আছো। সামনে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা অপেক্ষা করছে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা অবশ্যই সফল হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা ও ˆনতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে| এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার কাজ চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোঃ সরফরাজ নেওয়াজ খান সজল এবং নৈশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন।
সভাপতিত্ব করেন রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ একরামুল হক।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিম, সিনিয়র শিক্ষিকা মনিরা ফেরদৌসী ও সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তরিকুল ইসলাম।
এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং নবীন শিক্ষার্থীদের শুভকামনা জানান প্রধান অতিথি।