ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

চারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৯:২৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৯:২৭:৪৯ অপরাহ্ন
চারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থার  দাবিতে মানববন্ধন চারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থার দাবিতে মানববন্ধন
রাজশাহীর চারঘাট-বাঘার ব্যস্ততম মহাসড়ক অবরোধ করে দ্রুত রাস্তা মেরামত ও পানির ব্যবস্থার দাবিতে চারঘাট বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকবাসী। দীর্ঘ ১ ঘন্টা ধরে চলা অবরোধের মানববন্ধনের কারনে রাস্তার দুধারে যানবাহন আটকা পড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে করে চরম বেকায়দায় পড়ে যান এ পথে চলাচলকারী যানবাহন চালকসহ পথচারীরা। ১ ঘন্টা পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজানের আশ্বাসের প্রেক্ষিতে রাস্তা অবরোধ তুলে নেন ব্যবসায়ী ও স্থানীয় জনগন।

জানা যায়, গত ১০মার্চ মাত্র ১১ হাজার টাকায় চারঘাট পৌরসভা কর্তৃপক্ষ চারঘাট বাজারেরর রাস্তার ধারে নির্মিত ড্রেন অপসারনের টেন্ডার দেন মনিরুল ইসলাম নামের এক ব্যাক্তিকে। যা অপসারনের সময় বেধে দেয়া হয় ২৫ মার্চ পর্যন্ত। ইতিমধ্যে টেন্ডার পাওয়া ওই ব্যাক্তি ড্রেনের স্লাবসহস বিভিন্ন সরঞ্জাম তুলে নিয়ে গেলেও ড্রেনের মাটি তুলে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে মাটি অপসারন না করে চরম ধোলায় এবং রাস্তা ছোট হয়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়ে যান বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় এলাকবাসী ও এ পথে চলাচলকারী যানবাহন চালকরা।চরম যানজটে নাকাল হয়ে পড়েন তারা।

অবশেষে সোমবার বেলা ১১টায় ব্যস্ততম মহাসড়ত অবরোধ করে মানবন্ধন শুরু করেন তারা। এতে আরো বেকায় পড়ে যান চালক ও পথচারীরা। রাস্তার দৃপাশে যানবাহন আটকা পড়ে ব্যবপত জনদুর্ভোগে নাকাল হয়ে পড়েন। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল করিম ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবারের মধ্যে রাস্তায় পড়ে থাকা মাটির স্তুপ সরিয়ে পানির ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দিলে রাস্তার অবরোধ তুলে নেন মানববন্ধনে অংশগ্রহনকারী ব্যবসায়ীরা। 

উল্লেখ্য ২০২৩ সালে দুদফা সময় বাড়িয়ে ৫৫৪ কোটি টাকা ব্যয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে চারঘাট-বাঘা-নাটোরের লালপুর হয়ে পাবনার ঈশ্বরদী পর্যন্ত ৫৪ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে অনেক আগেই। তবে নানা জটিলতায় আজ প্রায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে চারঘাট বাজারের প্রায় ৫০০ মিটার ও বাঘা বাজারের প্রায় ১ কিলোমিটার সড়কের কাজ। চরম গুরুত্বপুর্ন এ দুটি স্থানে যানবাহনসহ পথচারীদের চলাচল একিবারেই অযোগ্য হয়ে পড়েছে। চলতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে  দুর্ঘটনা। বিকল হয়ে রাস্তার মাঝে পড়ে থাকছে যানবাহন। আর এতে চরম যানজট সৃষ্টি হয়ে চরম বেকায়দায় পড়ছে এ রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা। সোমবারের মানববন্ধনে দ্রুত এ দুটি স্থানে কাজ শেষ করা না হলে আরো কঠোর কর্মসুচীর হুশিয়ারী দেন চারঘাট বাজারের ব্যবসায়ীসহ স্থানীরা।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজান বলেন, সড়ক বিভাগের লোকজনের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মাটি অপসারন করে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক