ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত ১০ পিতা পূত্রের ধর্ষণে বড়াইগ্রামে ৭ম শ্রেণীর মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, অতঃপর গ্রেফতার নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ফয়সাল কিম জং খুন হলে পর পর পরমাণু হামলা, ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সংবিধানই পাল্টে ফেলল উত্তর কোরিয়া! নারীর স্তনের ছবিকে ঘিরে কুরুচিকর আচরণ, ক্ষোভে ফুঁসলেন ভূমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী গরুর দুধের চেয়ে ৩ গুণ বেশি প্রোটিন আরশোলার দুধে! বিক্রি হয় আটাও, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১ চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ নারীদের জন্য ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী ব্রাজিলের ১০ নম্বর জার্সি: তবে কি নেইমারের সিংহাসনে দখলে ভিনিসিয়ুস

চোখের সমস্যা সাধারণ না জটিল? কোন কোন লক্ষণে বোঝা যাবে তা বিপজ্জনক হয়ে উঠছে?

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:০৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:০৬:১২ অপরাহ্ন
চোখের সমস্যা সাধারণ না জটিল? কোন কোন লক্ষণে বোঝা যাবে তা বিপজ্জনক হয়ে উঠছে? ছবি: সংগৃহীত
লাল চোখ মানেই কনজাঙ্কটিভাইটিস ভেবে নিচ্ছেন অনেকে। চোখ ফোলা, লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, পিচুটির জন্য চোখ খুলতে না পারা এবং সঙ্গে জ্বর, এই সমস্যাগুলিকে সাধারণ বলেই এড়িয়ে যাওয়া হয়। আক্রান্তদের মধ্যে যেমন স্কুলপড়ুয়ারা আছে তেমনই প্রাপ্তবয়স্কেরাও রয়েছেন। এমনকি চোখের কিছু সমস্যা ছোঁয়াচেও বটে। একজনের থেকে অন্য জনেরও হতে পারে। চিকিৎসকেরা বলছেন, চোখের কিছু সাধারণ সমস্যাও পরবর্তী সময়ে বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই চোখের যে কোনও ছোটখাটো সমস্যা এড়িয়ে গেলে চলবে না। বিশেষ করে কিছু লক্ষণ দেখা দিলে সতর্ক হতেই হবে। কখন বুঝবেন চোখের সমস্যা বিপজ্জনক-

হঠাৎ ঝাপসা দেখা: হঠাৎ করে এক চোখ বা দুই চোখের দৃষ্টি যদি ঝাপসা হয়ে যায়, তা হলে সতর্ক হতে হবে। ছানি পড়েনি বা চোখে আঘাত লাগেনি, কার পরেও যদি দৃষ্টি ঝাপসা হতে থাকে, তা হলে বুঝতে হবে সেটি কোনও স্নায়বিক সমস্যা বা রেটিনার অসুখের লক্ষণ হতে পারে।

চোখের সামনে ভাসমান আলোর বিন্দু: চোখের সামনে ভাসমান আলোর বিন্দু বা আলোর ঝলকের মতো দেখা গেলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। প্রায়ই যদি এই সমস্যা হয়, তা হলে সেটি রেটিনাল ডিটাচমেন্টের পূর্বলক্ষণ হতে পারে।

চোখে তীব্র ব্যথা: চোখে অসহ্য যন্ত্রণা, সেই সঙ্গে চোখ অতিরিক্ত লাল হয়ে যাওয়া এবং বমি বমি ভাব হওয়া অ্যাকিউট গ্লকোমার লক্ষণ হতে পারে। যদি ব্যথা মাঝেমধ্যেই হতে থাকে ও সঙ্গে আনুষঙ্গিক লক্ষণ দেখা দেয়, তা হলে বুঝতে হবে চোখের অভ্যন্তরীণ চাপ বেড়ে গিয়েছে।

কর্নিয়ায় সাদা দাগ বা ক্ষত: চোখের কালো মণির উপর যদি কোনও সাদা বিন্দু বা দাগ দেখা দেয়, তবে তা কর্নিয়াল আলসার হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না হলে কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে।

চোখের পাতায় চুলকানি: চোখে চুলকানি শুরু হয়, মনে হয় চোখের পাতা ভারী হয়ে আসছে। এমন অবস্থায় অনেকেই চোখ চুলকে ফেলেন বা বারে বারে চোখ ঘষতে থাকেন। এতে সংক্রমণ আরও বেড়ে যায়। এটি ক্ল্যামিডিয়া ট্র্যাকোমাইটিস নামে এক ধরনের ব্যাক্টেরিয়ার সংক্রমণে হতে পারে। সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে দৃষ্টিশক্তি চলেও যেতে পারে।

চোখ নাচা: এক চোখ বা দুই চোখেই যদি মাঝেমধ্যেই তীব্র কম্পন হয়, মনে হয় যে চোখ লাফাচ্ছে, তা হলে সতর্ক হতে হবে। অনেকেই ভাবেন এক চোখ কাঁপা মানেই তা দুর্ভাগ্যের লক্ষণ। তা একেবারেই নয়। এটি মায়োকেমিয়া নামে এক ধরনের রোগের লক্ষণ হতে পারে। দীর্ঘ সময় ধরে ডিজিটাল পর্দায় চোখ, অনিদ্রা বা কম ঘুম, অতিরিক্ত চা-কফি বা অ্যালকোহল পান করলে এমন সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার