ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্নহত্যা কনস্টেবলের মাটিবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেলো তিন বছরের শিশুর ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালালো’ মার্কিন যুদ্ধজাহাজ রিমান্ড শেষে কারাগারে সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ লা ইলাহা ইল্লাল্লাহ’র ফজিলত আলকারাজকে হারিয়ে ফের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইতালীয় তারকা রোজ সানস্ক্রিন মেখেও ত্বকে ট্যান পড়ছে? কোন ভুলে ত্বকের ক্ষতি আরও বেশি হচ্ছে? চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল’: অপু বিশ্বাস হাঙ্গেরিতে ১৬ বছর পর অরবানের পতন, নতুন প্রধানমন্ত্রী ম্যাগিয়ার বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১ চোখের সমস্যা সাধারণ না জটিল? কোন কোন লক্ষণে বোঝা যাবে তা বিপজ্জনক হয়ে উঠছে? ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন মাইক্রোবাসে মহড়া দেয়ায় পদ গেল ছাত্রদল নেতার রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

নগরীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০১:৪৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০১:৪৮:২৭ অপরাহ্ন
নগরীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ নগরীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪
রাজশাহী মহানগরীতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে এয়ারপোর্ট থানার বায়া মধ্যপাড়া এলাকা ও রাত আনুমানিক ১০টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন- কর্ণহার থানার সাহাপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো: জীবন (৪৬); একই থানার তেতুলিয়া রিফুজিপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মো: সেলিম রেজা ওরফে রাজু (২৮); একই থানার উত্তর লক্ষীপুর গ্রামের মো: হাসিমুদ্দিনের ছেলে মো: জিয়াউর রহমান (৩৭) এবং রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মো: শাহ আলমের ছেলে মো: ইমরান (২২)। সকলেই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করেন। 

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, মাদক কারবারীদের দেহ তল্লাশি করে জীবনের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং রাজু ও জিয়াউর মাদক বিক্রয়ের কাজে জীবনকে দীর্ঘদিন ধরে সহযোগীতা করে আসছিলেন। অন্যদিকে ইমরানের দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি জীবনের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ১টি পেনাল কোড  মামলা এবং রাজুর বিরুদ্ধে আরএমপি’র পবা ও কর্ণহার থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন