ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

১৯তম শিক্ষক নিবন্ধন, ই-রিকুইজিশন নিয়ে নতুন সিদ্ধান্ত

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:১৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:১৩:০২ অপরাহ্ন
১৯তম শিক্ষক নিবন্ধন, ই-রিকুইজিশন নিয়ে নতুন সিদ্ধান্ত ১৯তম শিক্ষক নিবন্ধন, ই-রিকুইজিশন নিয়ে নতুন সিদ্ধান্ত
শিগগিরই আসছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এমপিওভুক্ত শূন্যপদের চাহিদা জানাতে ই-রিকুইজিশন জমা দেওয়ার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে প্রতিষ্ঠানপ্রধানদেরকে তাদের শিক্ষক চাহিদা অনলাইনে জমা দিতে বলা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এর আগে, ই-রিকুইজিশন জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ম শিক্ষক নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো থেকে এমপিওভুক্ত শূন্যপদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ক্ষেত্রে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সৃষ্ট শূন্যপদের চাহিদাই বিবেচনায় নেওয়া হবে। 

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ৭ম নিয়োগ সুপারিশ (বিশেষ) বিজ্ঞপ্তির সময় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ই-রেজিস্ট্রেশন হালনাগাদ সম্পন্ন করেছিল, শুধু তারাই বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে ই-রিকুইজিশন জমা দিতে পারবে।

ই-রিকুইজিশন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২৪ ঘণ্টার মধ্যে ২০০ টাকা ফি জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, কোনো অবস্থাতেই অফলাইন, হার্ডকপি বা ই-মেইলের মাধ্যমে চাহিদা গ্রহণযোগ্য হবে না।

এনটিআরসিএর আইন ২০০৫ ও সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী, এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও সুবিধা বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠানপ্রধানদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন ফরম পূরণ করতে হবে। এ জন্য http://ngi.teletalk.com.bd অথবা এনটিআরসিএর ওয়েবসাইটে ‘ই-রিকুইজিশন’ সেবার মাধ্যমে লগইন করে আবেদন করা যাবে। ফরম পূরণের সময় এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড