ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৭:২০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৭:২০:৪০ অপরাহ্ন
নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৪ নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৪
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (১১ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ নয়ন (৩৫), সে নগরীর বোয়ালিয়া থানার শেখের চক (পাচানী মাঠ) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে, মোঃ আক্তার হোসেন (৪২), সে নগরীর মতিহার থানার চরশ্যামপুর গ্রামের মোঃ চাহারুদ্দিনের ছেলে, মোঃ তানবীর হাসান (৩০), সে নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও সাঈদ রহমান নিশাত (২২), সে একই থানার কুমারপাড়া গ্রামের মো. মুরাদের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শেখের চক পাচানী মাঠ এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। একই দিন বেলা সোয়া ১১টার দিকে মতিহার থানার চরশ্যামপুর এলাকা থেকে আক্তারকে আটক করা হয়। এদিন দিনগত রাত দেড়টার দিকে কয়েরদাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তানবীরকে এবং বিকাল পৌনে ৬টার দিকে হেতেমখাঁ এলাকার বরেন্দ্র জাদুঘর মোড় থেকে নিশাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা, ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নয়নের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১৩টি মাদক মামলা-সহ মোট ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া আক্তারের বিরুদ্ধে মতিহার থানায় পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে।

এ ব্যপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার