রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১১ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ নয়ন (৩৫), সে নগরীর বোয়ালিয়া থানার শেখের চক (পাচানী মাঠ) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে, মোঃ আক্তার হোসেন (৪২), সে নগরীর মতিহার থানার চরশ্যামপুর গ্রামের মোঃ চাহারুদ্দিনের ছেলে, মোঃ তানবীর হাসান (৩০), সে নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও সাঈদ রহমান নিশাত (২২), সে একই থানার কুমারপাড়া গ্রামের মো. মুরাদের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শেখের চক পাচানী মাঠ এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। একই দিন বেলা সোয়া ১১টার দিকে মতিহার থানার চরশ্যামপুর এলাকা থেকে আক্তারকে আটক করা হয়। এদিন দিনগত রাত দেড়টার দিকে কয়েরদাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তানবীরকে এবং বিকাল পৌনে ৬টার দিকে হেতেমখাঁ এলাকার বরেন্দ্র জাদুঘর মোড় থেকে নিশাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা, ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৮০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নয়নের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১৩টি মাদক মামলা-সহ মোট ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া আক্তারের বিরুদ্ধে মতিহার থানায় পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে।
এ ব্যপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।