ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

পতেঙ্গা ঘাটে ট্রলার অভিযান: ৫ লাখ ইয়াবাসহ ৯ জন আটক

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১০:০৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১০:০৮:৫৪ অপরাহ্ন
পতেঙ্গা ঘাটে ট্রলার অভিযান: ৫ লাখ ইয়াবাসহ ৯ জন আটক পতেঙ্গা ঘাটে ট্রলার অভিযান: ৫ লাখ ইয়াবাসহ ৯ জন আটক
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-৭। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রলারযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত ১০ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পতেঙ্গা মডেল থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে পালানোর চেষ্টা করলে ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন রোহিঙ্গা নাগরিক সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০) ও মো. ইসমাইল (৪০)। এছাড়া আটক হন শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)।

পরে ট্রলারটি তল্লাশি করে ইঞ্জিন রুমের বাম পাশে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর বিশেষ কৌশলে পলিথিন ও স্কচটেপে মোড়ানো ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ট্রলারযোগে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক