চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জনকে আটক করেছে র্যাব-৭। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রলারযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত ১০ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পতেঙ্গা মডেল থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে পালানোর চেষ্টা করলে ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন রোহিঙ্গা নাগরিক সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০) ও মো. ইসমাইল (৪০)। এছাড়া আটক হন শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)।
পরে ট্রলারটি তল্লাশি করে ইঞ্জিন রুমের বাম পাশে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর বিশেষ কৌশলে পলিথিন ও স্কচটেপে মোড়ানো ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ট্রলারযোগে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।