ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৮:৫৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৮:৫৫:২৮ অপরাহ্ন
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে অন্যতম আসামি মোঃ সবুজকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেটের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত মোঃ সবুজ (২৫) চট্টগ্রামের ব্রাহ্মণপাড়া থানার বড় ধুশিয়া এলাকার বাসিন্দা। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম মোঃ মিনহাজ বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাপড়ের দোকানের কর্মচারী। গত ৬ এপ্রিল সকাল ১১টার দিকে তিনি রিকশাযোগে কর্মস্থল কোতোয়ালী থানাধীন জহুরুল হকার্স মার্কেটে যাওয়ার পথে কোরবানীগঞ্জ বলুয়ারদিঘীর পশ্চিমপাড় এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিনহাজের দুই হাত, দুই পা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং তার ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।

ঘটনার পর ভিকটিমের বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ