চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে অন্যতম আসামি মোঃ সবুজকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৯, সিলেটের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত মোঃ সবুজ (২৫) চট্টগ্রামের ব্রাহ্মণপাড়া থানার বড় ধুশিয়া এলাকার বাসিন্দা। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম মোঃ মিনহাজ বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাপড়ের দোকানের কর্মচারী। গত ৬ এপ্রিল সকাল ১১টার দিকে তিনি রিকশাযোগে কর্মস্থল কোতোয়ালী থানাধীন জহুরুল হকার্স মার্কেটে যাওয়ার পথে কোরবানীগঞ্জ বলুয়ারদিঘীর পশ্চিমপাড় এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিনহাজের দুই হাত, দুই পা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং তার ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।
ঘটনার পর ভিকটিমের বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।