ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, পরিবার আত্মগোপনে

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৫:১৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৫:১৫:১৭ অপরাহ্ন
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, পরিবার আত্মগোপনে সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, পরিবার আত্মগোপনে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন সাদিয়া খাতুন (১৯) নামের এক তরুণ। এ ঘটনায় প্রেমিকের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, গোন্তা গ্রামের বাসিন্দা জামাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২১)-এর সঙ্গে প্রতিবেশী আলতাফ হোসেনের মেয়ে সাদিয়া খাতুনের কিশোর বয়স থেকে প্রেমের সম্পর্ক ছিল। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

জানা গেছে, সাদিয়া খাতুন প্রায় তিন বছর ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। সম্প্রতি রাকিবের পরিবার অন্যত্র তার বিয়ে ঠিক করলে বিষয়টি জানতে পেরে বুধবার (তারিখ উল্লেখযোগ্য) ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরে আসেন সাদিয়া। পরে একই দিন বিকেল থেকে তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

সাদিয়ার অনশন শুরুর পর থেকেই রাকিবের বাবা-মাসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

অনশনরত সাদিয়া খাতুন বলেন, “রাকিবের সঙ্গে আমার দীর্ঘদিনের গভীর সম্পর্ক। সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না।

অন্যদিকে, সাদিয়ার মা শিল্পী খাতুন বলেন, “আমার মেয়ের সঙ্গে রাকিবের বিয়ে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ডেকে এনে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক