ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে ফের উত্তেজনা, ট্রাম্পের কড়া বার্তায় মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়ছে

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৪:২৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৪:২৪:৫৩ অপরাহ্ন
যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে ফের উত্তেজনা, ট্রাম্পের কড়া বার্তায় মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়ছে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে ফের উত্তেজনা, ট্রাম্পের কড়া বার্তায় মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়ছে
যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা পেরোবার আগেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইরান অভিযোগ তুলেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন, চুক্তি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, ১০ দফা শর্ত নিয়ে আলোচনার কথা থাকলেও, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তিনটি শর্ত মানেনি। তার অভিযোগ, দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও কয়েক ঘণ্টার মধ্যেই সেই শর্ত ভেঙে ফেলা হয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রশাসনের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প জানিয়েছেন, ইরান এখনও নজরবন্দি রয়েছে এবং এখনই সেনা প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই। তিনি সতর্ক করে বলেন, দু’পক্ষ যদি প্রকৃত চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে আরও চরম ও ভয়াবহ সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে।”

নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সেনা সদস্যরা অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদসহ ইরান এবং তার আশেপাশে মোতায়েন থাকবে। চুক্তি বাস্তবায়িত না হলে শত্রুকে দমন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ইরানের প্রস্তাবিত ১০ দফা শর্তে রয়েছে, ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু সংস্থায় গৃহীত প্রস্তাব বাতিল, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ এবং পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার।

পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে লেবাননে নতুন হামলা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত রাতে ইজরায়েল মাত্র ১০ মিনিটে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এ হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ৮০০-র বেশি মানুষ আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঘোষণার পরও এ ধরনের হামলা এবং পারস্পরিক অভিযোগ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা এখনো কাটেনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ