ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখের ক্যানসার! নেপথ্যে রয়েছে আরও ৪ কারণ নারী সেজে ম্যারাথনে দৌড়ে ধরা ২ পুরুষ  যশোরে দুই সন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু চট্টগ্রামে বহির্নোঙরে পৌঁছেছে এক লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার আলিয়া ভাটকে কটাক্ষ নয়, ভুল বোঝাবুঝি, বিতর্কে মুখ খুললেন মিনি মাথুর দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা নাঈমের অনন্য ‘ট্রিপল সেঞ্চুরি’ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু ময়মনসিংহে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০ কেরলের ত্রিশূরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের চুক্তি না হলে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে: ট্রাম্প পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন, ব্যয় কত? গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা নির্দেশ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় ১৮ হাজার পরীক্ষার্থী নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রায় ৯৯ ভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে শুরু হলো রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা

২৪ ঘণ্টাও টিকল না শান্তি, যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৪:০৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৪:০৫:০৮ অপরাহ্ন
২৪ ঘণ্টাও টিকল না শান্তি, যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে ছবি: সংগৃহীত
মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ার মুখে যুদ্ধবিরতি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য ঘোষিত সমঝোতা কার্যত টলমল অবস্থায়, কারণ মধ্যপ্রাচ্যে ফের শুরু হয়েছে সংঘর্ষ, আর তেহরান আবার বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। সব মিলিয়ে পরিস্থিতি ফের অগ্নিগর্ভ।

চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল জাহাজ চলাচলের জন্য হরমুজ খুলে দেওয়া। কিন্তু গত কয়েক ঘণ্টায় চিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে। ইরানের সেনা জানায়, লেবাননে ইজরায়েলের লাগাতার হামলার জবাব হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন কেন এত বড় ফ্যাক্টর হয়ে উঠল?

তথ্য বলছে, ইজরায়েলি ডিফেন্স ফোর্স বৃহস্পতিবার হিজবুল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় এয়ারস্ট্রাইক চালায়। শুধু বুধবারেই লেবাননে প্রায় ১৮২ জনের মৃত্যু হয়েছে, আহত ৮০০-রও বেশি। বেইরুট, দক্ষিণ লেবানন ও বেকা ভ্যালিতে ১০ মিনিটে ১০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর। ইজরায়েলের দাবি, হিজবুল্লাহ সাধারণ মানুষের এলাকা থেকেই কার্যকলাপ চালায়—যদিও স্থানীয়দের একাংশ এই অভিযোগ মানতে নারাজ।

এদিকে, ইরান স্পষ্ট জানিয়েছে, লেবাননের ওপর হামলা বন্ধ করাও তাদের ১০ দফা প্রস্তাবের অংশ ছিল। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করছেন, লেবানন যুদ্ধ থামানো যুদ্ধবিরতির শর্তের মধ্যেই পড়ে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই দাবি খারিজ করেছেন।

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অবশ্য প্রথম থেকেই বলেছিলেন, যুদ্ধবিরতি “সব জায়গায়” প্রযোজ্য। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

অন্যদিকে, হরমুজ প্রণালী কার্যত স্তব্ধ। বুধবার মাত্র ১১টি জাহাজ ওই পথ দিয়ে গিয়েছে। বৃহস্পতিবারও একাধিক জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি ইরান প্রতি ব্যারেল তেলে ১ ডলার পর্যন্ত টোল চাপাচ্ছে বলে জানা গিয়েছে। এতে বিশ্ব জ্বালানি বাণিজ্যে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে।

সব মিলিয়ে, যুদ্ধবিরতি কার্যত ভাঙনের মুখে। এখন নজর পাকিস্তানে ১১ এপ্রিলের বৈঠকের দিকে, সেখানে আদৌ সমাধান মিলবে, না কি সংঘাত আরও বাড়বে, সেটাই দেখার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু