ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি

রাজশাহী নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১০:৫৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১০:৫৬:২৩ অপরাহ্ন
রাজশাহী নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রাজশাহী নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
দীর্ঘ দুই দশক আত্মগোপনে থাকার পর বরিশালের উজিরপুর থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. খলিল হাংকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হাওয়া চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত খলিল হাং (পিতা: আশ্রাব আলী হাং) বরিশাল জেলার উজিরপুর উপজেলার বারাইকান্দি গুঠিয়া এলাকার বাসিন্দা।

মামলার ওয়ারেন্ট সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে উজিরপুর থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন। এরপর থেকেই তিনি গ্রেফতার এড়াতে ছদ্মবেশে রাজশাহীর রাজপাড়া এলাকায় অবস্থান করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার