দীর্ঘ দুই দশক আত্মগোপনে থাকার পর বরিশালের উজিরপুর থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. খলিল হাংকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হাওয়া চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত খলিল হাং (পিতা: আশ্রাব আলী হাং) বরিশাল জেলার উজিরপুর উপজেলার বারাইকান্দি গুঠিয়া এলাকার বাসিন্দা।
মামলার ওয়ারেন্ট সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে উজিরপুর থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন। এরপর থেকেই তিনি গ্রেফতার এড়াতে ছদ্মবেশে রাজশাহীর রাজপাড়া এলাকায় অবস্থান করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।