ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পাম্পে তেল নিতে এসে ৭ মোটর বাইক চালক গুণলেন জরিমানা

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৩:৫৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৩:৫৮:৫৫ অপরাহ্ন
পাম্পে তেল নিতে এসে ৭ মোটর বাইক চালক গুণলেন জরিমানা পাম্পে তেল নিতে এসে ৭ মোটর বাইক চালক গুণলেন জরিমানা
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ীর একটি পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হলো মোটরবাইকের ৭ জন চালককে। ভ্রাম্যমাণ আদালত তাদের এই জরিমানার আদেশ দেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা সদরের আবুল কাশেম পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামসুল ইসলাম। এসব মোটরবাইকের বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন কর্তপক্ষ।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় ৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এরা হলেন- সাগুয়ানের বাসিন্দা ওসমান (১৮), সুলতানগঞ্জের বাসিন্দা সিহাব (২১), নাচোলের বাসিন্দা রবিউল ইসলাম (৩০) এবং হঠাৎপাড়ার বাসিন্দা সাইফ (১৮)। এছাড়া মহিশালবাড়ীর নওশাদ ও বড়শীপাড়া গোগ্রামের মফিজুল ইসলামকে এক হাজার টাকা করে এবং জাহানাবাদ এলাকার আসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন অভিযান শেষে এক্সিউটিভ  ম্যাজিস্ট্রেট শামসুল আলম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তেল নিতে আসা বেশ কিছু মোটরবাইক তল্লাশি করে দেখা যায় অনেকেরই বৈধ কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স নেই। আইন অমান্য করায় সাতজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষকে আইন মানতে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত