রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীর একটি পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হলো মোটরবাইকের ৭ জন চালককে। ভ্রাম্যমাণ আদালত তাদের এই জরিমানার আদেশ দেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা সদরের আবুল কাশেম পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামসুল ইসলাম। এসব মোটরবাইকের বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন কর্তপক্ষ।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় ৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এরা হলেন- সাগুয়ানের বাসিন্দা ওসমান (১৮), সুলতানগঞ্জের বাসিন্দা সিহাব (২১), নাচোলের বাসিন্দা রবিউল ইসলাম (৩০) এবং হঠাৎপাড়ার বাসিন্দা সাইফ (১৮)। এছাড়া মহিশালবাড়ীর নওশাদ ও বড়শীপাড়া গোগ্রামের মফিজুল ইসলামকে এক হাজার টাকা করে এবং জাহানাবাদ এলাকার আসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন অভিযান শেষে এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল আলম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তেল নিতে আসা বেশ কিছু মোটরবাইক তল্লাশি করে দেখা যায় অনেকেরই বৈধ কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স নেই। আইন অমান্য করায় সাতজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষকে আইন মানতে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।