ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

বগুড়ায় বস্তায় ভরে রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০২:৫৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০২:৫৮:৪৬ অপরাহ্ন
বগুড়ায় বস্তায় ভরে রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ৪ ছবি: সংগৃহীত
বগুড়ায় বাজার সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ায় এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ভোটকেন্দ্র থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবলীগ নেতা। নিহত আলাল শেখ শহরের চক সূত্রাপুর এলাকার বাসিন্দা এবং শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
 
জানা যায়, গত শুক্রবার (২৭ মার্চ) শহরের শাহ্ ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন চলাকালে এই অপহরণের ঘটনা ঘটে। আলাল শেখ ওই সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক এবং এবারের নির্বাচনেও একই পদে প্রার্থী ছিলেন।
 
পুলিশ, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও বাজারের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, নির্বাচন চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে আলাল শেখকে একদল যুবক টেনে-হিঁচড়ে বাজারের ভেতর থেকে বের করে আনেন। সেখান থেকে তারা আলালকে মোটরসাইকেলে তুলে নিয়ে শহরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি নির্জন বাগানে যান।
 
স্বজনদের অভিযোগ, সেখানে হাত-পা বেঁধে বস্তায় তুলে প্রথমে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আলালকে মারধর করা হয়। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে যায়। পরে সন্ত্রাসীরা তার হাত ও পায়ের রগ কেটে দেয়।
 
নিহতের পরিবারের অভিযোগ, শহর যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বেই বাজার থেকে প্রকাশ্যে আলাল শেখকে তুলে নিয়ে যাওয়া হয়। রাজনৈতিক পূর্বশত্রুতা এবং বাজার সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি তাদের।
 
ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় আলাল শেখকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
 
প্রকাশ্যে তুলে নিয়ে মারধর ও রগ কেটে দেয়ার ঘটনায় পরদিন বগুড়া সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন আলাল শেখের বাবা সিদ্দিকুর রহমান মেরু শেখ।
 
মামলার তদন্তের দায়িত্বে থাকা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, ‘হত্যাচেষ্টা মামলাটি এখন বিধি মোতাবেক হত্যা মামলায় রূপান্তর হবে।’
 
এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করার কথা জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘মামলার প্রধান আসামি শফিকুলসহ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী