ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

"অবহেলা নয়,সম্ভাবনার আলো"ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সুনাগরিক হিসাবে গড়তে সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৮:১৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৮:১৭:৫৪ অপরাহ্ন
"অবহেলা নয়,সম্ভাবনার আলো"ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সুনাগরিক হিসাবে গড়তে সেমিনার অনুষ্ঠিত "অবহেলা নয়,সম্ভাবনার আলো"ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সুনাগরিক হিসাবে গড়তে সেমিনার অনুষ্ঠিত
এতিম ও দুঃস্থ শিশুদের ব্যক্তিত্ব গঠন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) কার্যালয় প্রাঙ্গণে তাদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আল মামুন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন, সহকারী পরিচালক মোছা. সাইয়েদা সুলতানা, উপ-তত্ত্বাবধায়ক সারোয়ার মুর্শিদ আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

এতিম শিশুদের উন্নত মানবসম্পদে রূপান্তর এবং তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও মানসিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তা থেকেই এই আয়োজন। সেমিনারে মূল প্রবন্ধে তুলে ধরা হয়—সমাজসেবা অধিদফতরের আওতায় পরিচালিত শিশু পরিবারগুলোর কার্যক্রম, বিদ্যমান সীমাবদ্ধতা এবং তা উত্তরণের কৌশল। বক্তারা বলেন, সরকারি বরাদ্দ বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ চালু, মনোসামাজিক সহায়তা জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। সেমিনারে জানানো হয়, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও এখনও বিপুলসংখ্যক এতিম ও দুঃস্থ শিশু প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।১৯৪৪ সালের এতিম আইন অনুযায়ী বর্তমানে সারাদেশে ৮৫টি শিশু পরিবার পরিচালিত হচ্ছে, যেখানে প্রায় ১০ হাজার শিশুকে ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে জগন্নাথপুরে নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে। এখানে ৬ থেকে ৯ বছর বয়সী শিশুদের ভর্তি করে ১৮ বছর পর্যন্ত বিনামূল্যে লালন-পালন, শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

তবে বক্তারা উল্লেখ করেন, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা,পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি শিশুদের বিকাশে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। সেমিনারের আলোচকরা জোর দিয়ে বলেন,এতিম শিশুদের শুধু আশ্রয় প্রদানই যথেষ্ট নয়,তাদের দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সমন্বিত, মানবিক ও টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলেই নিশ্চিত হবে একটি সমৃদ্ধ ও আলোকিত ভবিষ্যৎ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান