ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

৫২ বছরের অপেক্ষা মুছে বিশ্বকাপে ডিআর কঙ্গো!

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:০৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০২:০৩:৫৮ অপরাহ্ন
৫২ বছরের অপেক্ষা মুছে বিশ্বকাপে ডিআর কঙ্গো! ছবি: সংগৃহীত
৫২ বছর। অর্ধশতকেরও বেশি অপেক্ষা। অবশেষে রাহুমুক্তি! বিশ্বকাপের মঞ্চে ফিরল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। আর সেই ঐতিহাসিক মুহূর্তে দেশজুড়ে আবেগের বিস্ফোরণ। রাজধানী কিনশাসা নাচ, গান, উদযাপনে মেতে। মুষলধার বৃষ্টির মধ্যেও উদ্দাম জনতা ‘রাত দখল’ করল!

জামাইকার বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ ফাইনাল। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেই উঠে এলেন ‘জাতির নতুন নায়ক’ অ্যাক্সেল তুয়ানজেবে। একমাত্র গোল করে দলকে জেতালেন। যার সুবাদে নিশ্চিত হল বিশ্বকাপের টিকিট। ১৯৭৪-র পর এই টুর্নামেন্টে নামবে কঙ্গো। আগে যেবার খেলে, তখন দেশের নাম ছিল ‘জাইর’। এবার নতুন পরিচতি। গোড়া থেকে ইতিহাস লেখার পালা।

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে পড়ে জনতা। কিনশাসার সড়ক দখল করে শুরু হয় নাচ, গান। বাজতে থাকে গাড়ির হর্ন, বাদ যায়নি হাঁড়ি-কড়াই-ও! পুরো শহর অঘোষিত ও আকস্মিক কার্নিভালের চেহারা নেয়। সমাজের সমস্ত স্তর একসঙ্গে মেতে ওঠে এই অকাল-উৎসবে। ততক্ষণে তেড়ে নেমেছে বৃষ্টি। কিন্তু অক্লান্ত বর্ষণও থামাতে পারেনি উল্লাস!

শুনতে অবাক ঠেকলেও অনুরাগীরা আইন-কানুন কোনওকিছুকে পাত্তা দিতে নারাজ। কেউ চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীরটা কিঞ্চিৎ গলিয়ে বৃষ্টিতে আস্নাত শরীর এলিয়ে দিলেন, কেউ ‘৫০ বছর ধরে এই মুহূর্তের অপেক্ষা। আজ ঘুম নয়, সারারাত উদযাপন!’—বলে ফের গানের তালে পা দোলানো শুরু করলেন।


উচ্ছ্বাস আগল ভাঙবে না কেন? কঙ্গোর এই জায়গায় পৌঁছনো যে এতটুকু সহজ ছিল না। যোগ্যতা পর্বে শক্তিশালী দল নাইজেরিয়া ও ক্যামেরুনকে হারিয়ে আসতে হয়েছে। শেষ ধাপে প্লে-অফে শক্তিশালী জামাইকাকে পর্যুদস্ত করাও কি চাট্টিখানি কথা? ধারাবাহিক পারফরম্যান্সের ফল এই সাফল্য। মেনে নিচ্ছেন সকলে।

এবার লক্ষ্য বিশ্বকাপ। ঠাঁই জুটেছে গ্রুপ কে-তে। প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান। লড়াই কঠিন। কিন্তু কঙ্গো বাহিনী লড়ার আগে হাল ছাড়তে নারাজ। দেশটা এমনিতেই বহুদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। ফুটবল মাঠে এই জয় তাই শুধু ময়দানি সাফল্য নয়, জাতীয় ঐক্যের মুহূর্ত হয়ে উঠতে পারে। এক সমর্থক কথাটা মেনে নিয়ে বললেন, ‘আমাদের একটু আনন্দ দরকার ছিল। এই জয় সবাইকে এক করেছে! এর প্রভাব তো পুরো দেশে পড়বেই।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী