ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরম খুন্তির ছ্যাঁকায় শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্বামী-স্ত্রী রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ শয়তানরাই বিবাহিত পুরুষদের সঙ্গে পরকীয়া করে: তানিশা সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির বৃক্ষরোপণ অনুষ্ঠিত একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা ঝরঝরে চেহারা, ঝকঝকে ত্বকের জন্য ভরসা রাখুন ঘুমে! বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু ৩ মেট্রোরেল প্রকল্পসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩ আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে ব্রাদারসহ আহত ৫ চারঘাটে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

মান্দায় ডিবি পুলিশের অভিযানে জাল টাকা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১২:৩৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:৩৮:১৯ অপরাহ্ন
মান্দায় ডিবি পুলিশের অভিযানে জাল টাকা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার মান্দায় ডিবি পুলিশের অভিযানে জাল টাকা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার
নওগাঁর মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন এবং ১ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মান্দা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, মান্দা থানার সতিহাট এলাকায় হাট উপলক্ষে বিকেল সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে   সতিহাট বাজারে ভূপেনের চায়ের দোকানের সামনে এক ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে এবং সুযোগ পেলেই সেগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

এ তথ্যের ভিত্তিতে অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক অবস্থানে থাকা জব্বার (৪০) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। তিনি বগুড়া জেলার আদমদীঘী থানার শান্তাহার ইয়াড কলোনি এলাকার আলেক সাংয়ের ছেলে। তল্লাশির সময় তার পকেট থেকে ৫০০ টাকা মূল্যের ১০টি জাল নোট উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন রাত ৮টার দিকে ডিবি পুলিশের আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে, মান্দা থানার মুশিদপুর প্রাইমারি স্কুলের পাশে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি নিজেকে আড়াল করার চেষ্টা করলে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তার নাম নিতাই কুমার (৪০) বলে জানা যায়। তিনি মান্দা উপজেলার শামুকখোল গ্রামের নিমাই কুমারের ছেলে। এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনের ভেতর থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মান্দা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ