নওগাঁর মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন এবং ১ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মান্দা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা যায়, মান্দা থানার সতিহাট এলাকায় হাট উপলক্ষে বিকেল সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সতিহাট বাজারে ভূপেনের চায়ের দোকানের সামনে এক ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে এবং সুযোগ পেলেই সেগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।
এ তথ্যের ভিত্তিতে অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক অবস্থানে থাকা জব্বার (৪০) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। তিনি বগুড়া জেলার আদমদীঘী থানার শান্তাহার ইয়াড কলোনি এলাকার আলেক সাংয়ের ছেলে। তল্লাশির সময় তার পকেট থেকে ৫০০ টাকা মূল্যের ১০টি জাল নোট উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন রাত ৮টার দিকে ডিবি পুলিশের আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে, মান্দা থানার মুশিদপুর প্রাইমারি স্কুলের পাশে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি নিজেকে আড়াল করার চেষ্টা করলে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তার নাম নিতাই কুমার (৪০) বলে জানা যায়। তিনি মান্দা উপজেলার শামুকখোল গ্রামের নিমাই কুমারের ছেলে। এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনের ভেতর থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মান্দা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।