ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প রামিসা হত্যাকাণ্ডের বিচার নিয়ে যা বললেন আইনমন্ত্রী তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আইসোলেশনে ১০৮ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী আনজু গ্রেপ্তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি লালপুরে ঈদের ছুটিতে গ্রামের মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর ও রেজওয়ানা জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত এক টুকরো বরফেই হবে জাদু! কখন কোন রং দরকার, বেছে নিয়ে ত্বকচর্চা করুন

রাজশাহীতে সরকারি সেবা ও সুশীল সমাজের সংলাপ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১০:০৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১০:০৪:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে সরকারি সেবা ও সুশীল সমাজের সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে সরকারি সেবা ও সুশীল সমাজের সংলাপ অনুষ্ঠিত
রাজশাহীতে সরকারি সেবা প্রদানকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় নগরীর একটি রেস্তোরাঁয় এই সংলাপের আয়োজন করা হয়।

সংলাপটি অনুষ্ঠিত হয় খান ফাউন্ডেশন বাস্তবায়িত ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায়। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে সমতা নারী কল্যাণ সংস্থা এবং লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)। পুরো প্রক্রিয়ায় আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং জিএফএ সিটিজেনশিপ।

সংলাপে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা উপ-পরিচালক শফিকুল ইসলাম বলেন, একটি জাতির মূল চালিকাশক্তি হলো তার যুবসমাজ। রাজশাহী জেলার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি জানান, বেকার যুবক ও যুবতীদের জন্য কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, ব্লক-বাটিক ও মৎস্য চাষসহ বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ‘যুব ঋণ’ প্রদানের সুযোগও রয়েছে। তবে মাঠ পর্যায়ে জনবল সংকট এবং নিবন্ধন নেওয়ার পর সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সংলাপে প্রকল্পের লক্ষ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা আরও বলেন, সরকারের অসংখ্য জনকল্যাণমূলক সেবা থাকলেও তথ্যের অভাব বা সমন্বয়হীনতার কারণে সাধারণ মানুষ অনেক সময় সেবা থেকে বঞ্চিত হয়। সুশীল সমাজের প্রতিনিধিদের শুধুমাত্র ত্রুটি ধরতে না গিয়ে সমাধানের পথ দেখাতে এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংলাপে উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক নারী কমিশনার শাহনাজ পারভীন লক্ষ্মী, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক রবিউল ইসলাম, সুরভি মহিলা সমিতির সভাপতি মাকসুদা বেগম, খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার ও শিরিনা আকতার। এছাড়া রাজশাহী বারের নারী আইনজীবী ও সংশ্লিষ্ট এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরাও সংলাপে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়