ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

মোহনপুরে কৃষক হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৬:৫৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৬:৫৪:০৬ অপরাহ্ন
মোহনপুরে কৃষক হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার মোহনপুরে কৃষক হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে তরুণ কৃষক আহমেদ জোবায়ের হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মামলার ১ নম্বর আসামি মো. মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) এবং ৩ নম্বর আসামি মোঃ রুবেল হোসেন (৩৮)।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গত বছরের ১৭ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের পূর্ব বিল এলাকায় জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় ভিকটিম আহমেদ জোবায়ের (২২)সহ এলাকাবাসী বাধা দেন। এ সময় আসামিরা ভেকু মেশিন চালিয়ে তাদের ওপর হামলার নির্দেশ দেয়।

একপর্যায়ে জোবায়ের ভেকু মেশিনের আঘাতে মাটিতে পড়ে গেলে তাকে টেনে নিয়ে মেশিনের চাকার নিচে ফেলে পিষে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর জোবায়েরের বাবা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা