ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, বর্ষার আগে সব ড্রেন পরিষ্কারের নির্দেশ

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:৫০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:৫০:৫২ অপরাহ্ন
রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, বর্ষার আগে সব ড্রেন পরিষ্কারের নির্দেশ রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, বর্ষার আগে সব ড্রেন পরিষ্কারের নির্দেশ
রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে ড্রেনের কাদামাটি অপসারণে জোরদার উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে।

রাসিক সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমের আগে মহানগরীর ছোট-বড় সব ড্রেনের কাদামাটি অপসারণে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রশাসক। এরই অংশ হিসেবে শনিবার থেকে হরিজন পল্লী এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়।

এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং এতে ২২ জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। কয়েক দিনের মধ্যেই হরিজন পল্লী এলাকার ড্রেন পরিষ্কারের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, এর আগে রাজারহাতা থেকে কাদিরগঞ্জ গোরস্থান হয়ে বর্ণালীর পেছনের প্রশস্ত ড্রেনের কাদামাটি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকার ড্রেনও পরিষ্কার করা হবে।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানায়, সকল পর্যায়ের কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় নগরীর জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার