রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে ড্রেনের কাদামাটি অপসারণে জোরদার উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে।
রাসিক সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমের আগে মহানগরীর ছোট-বড় সব ড্রেনের কাদামাটি অপসারণে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রশাসক। এরই অংশ হিসেবে শনিবার থেকে হরিজন পল্লী এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়।
এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং এতে ২২ জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। কয়েক দিনের মধ্যেই হরিজন পল্লী এলাকার ড্রেন পরিষ্কারের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, এর আগে রাজারহাতা থেকে কাদিরগঞ্জ গোরস্থান হয়ে বর্ণালীর পেছনের প্রশস্ত ড্রেনের কাদামাটি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকার ড্রেনও পরিষ্কার করা হবে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানায়, সকল পর্যায়ের কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় নগরীর জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।