ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১২:৩৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:৩৭:০২ পূর্বাহ্ন
নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিলে এক গৃহবধুকে (১৯) ধর্ষণের অভিযোগে এমরান হোসেন আকিব (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আকিব উপজেলার পূর্ব সোশালিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ওই গৃহবধু তার অসুস্থ শাশুড়ীকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। তার স্বামী চাকরির কারণে কুমিল্লায় অবস্থান করেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে আকিব দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধু বারবার তা প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে সে। গত বুধবার ২৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে গৃহবধু রান্নাঘরের মাটির চুলা ঢেকে রাখার জন্য বের হন। ওই সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা আকিব তাকে ‘ভাবি’ বলে ডাক দিয়ে ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক তাকে শয়নকক্ষে ধরে ফেলে। একপর্যায়ে গামছা দিয়ে মুখ বেঁধে টেনে-হিঁচড়ে বাড়ির পাশের একটি কালভার্টের নিচে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর মুখে চেতনানাশক স্প্রে করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে চেতনা ফিরে পেয়ে তিনি শাশুড়ী ও স্বামীকে বিষয়টি জানান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ভুক্তভোগী গৃহবধূর শারীরিক (মেডিকেল) পরীক্ষা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার