ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

রাজশাহীতে বাসন্তী পূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে রাসিক প্রশাসক, উন্নয়নের আশ্বাস

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৬:৪৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৬:৪৮:১৭ অপরাহ্ন
রাজশাহীতে বাসন্তী পূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে রাসিক প্রশাসক, উন্নয়নের আশ্বাস রাজশাহীতে বাসন্তী পূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে রাসিক প্রশাসক, উন্নয়নের আশ্বাস
শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে আয়োজিত পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ২টায় নগরীর পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি পূজামণ্ডপ ও মন্দির কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক বলেন, এই দেশ আমাদের সকলের। সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সকল মতভেদ ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীকে আরও সুন্দর করে গড়ে তুলবো।

শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিচ্ছন্ন রাজশাহীর পরিচ্ছন্নতা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচির শুরুতে মন্দির কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সুশীল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাধন কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক স্বপন রায়, অর্থ সম্পাদক প্রণব কুমার দে এবং সদস্য প্রশান্ত কুমার সাহা ও রঞ্জন কুমার মিত্রসহ অন্যান্যরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা