শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে আয়োজিত পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর ২টায় নগরীর পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি পূজামণ্ডপ ও মন্দির কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক বলেন, এই দেশ আমাদের সকলের। সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সকল মতভেদ ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীকে আরও সুন্দর করে গড়ে তুলবো।
শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিচ্ছন্ন রাজশাহীর পরিচ্ছন্নতা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচির শুরুতে মন্দির কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সুশীল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাধন কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক স্বপন রায়, অর্থ সম্পাদক প্রণব কুমার দে এবং সদস্য প্রশান্ত কুমার সাহা ও রঞ্জন কুমার মিত্রসহ অন্যান্যরা।