ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শ্রেয়ার পারিশ্রমিক ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০১:১২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০১:১২:৫১ অপরাহ্ন
শ্রেয়ার পারিশ্রমিক ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গীতজগতের অন্যতম নাম শ্রেয়া ঘোষাল। দুই দশকের বেশি সময় ধরে অসংখ্য ভাষায় হিট গান, অগণিত লাইভ শো, সব মিলিয়ে তিনি যেন নিজেই এক প্রতিষ্ঠান। আর সেই শিল্পীকেই ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন চর্চা। বিষয়—তাঁর পারিশ্রমিক।

সম্প্রতি রেডিট থ্রেডে ভাইরাল হয় একটি স্ক্রিনশট, যেখানে দাবি করা হয় তেলেঙ্গনা গদর ফিল্ম অ্যাওয়ার্ড -এ পারফর্ম করার জন্য শ্রেয়া ঘোষাল নাকি নিয়েছেন ১.৬৫ কোটি টাকা। এই সংখ্যাটিই ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। এই পরিমাণ অর্থ কি খুব বেশি, না কি বরং তাঁর মতো শিল্পীর জন্য অস্বাভাবিক কম?

অনেকের মতে, শ্রেয়ার মতো ‘জেনারেশনাল ট্যালেন্ট’-এর জন্য এই অঙ্ক যথেষ্ট নয়। তাঁদের যুক্তি, বলিউডে প্লেব্যাক সিঙ্গারদের পারিশ্রমিক তুলনামূলকভাবে কম হওয়ায় লাইভ শো-ই হয়ে উঠেছে তাঁদের প্রধান আয়ের উৎস। ফলে সেখানে বেশি পারিশ্রমিক নেওয়াটা অস্বাভাবিক নয়, বরং প্রয়োজনীয়।

এক নেটিজেন লিখেছেন, “প্রযোজকেরা প্লেব্যাক সিঙ্গারদের প্রায় কিছুই দেন না। তাই লাইভ শো থেকেই তাঁদের আসল উপার্জন।” আবার আরেকজনের মন্তব্য, “শ্রেয়া এত বছর ধরে শীর্ষে, এই অঙ্ক তাঁর জন্য কমই বলা যায়।” কেউ কেউ দাবি করেছেন, অরিজিৎ সিং নাকি একেকটি শোর জন্য কয়েক কোটি টাকা নেন। সেই তুলনায় শ্রেয়ার পারিশ্রমিক অনেকটাই কম বলে মনে করছেন অনেকেই।

তবে বিপরীত মতও রয়েছে। একাংশের মতে, ১.৬৫ কোটি টাকা কোনও অংশেই কম নয়। বিশেষ করে একটি অ্যাওয়ার্ড শোর জন্য এই অঙ্ক যথেষ্ট বলেই মনে করেন তাঁরা। তবে সব বিতর্কের মাঝেই একটি বিষয় স্পষ্ট—এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি। ফলে রেডিটে ছড়ানো স্ক্রিনশটটি আদৌ সত্যি কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

কিন্তু সত্যি-মিথ্যা যাই হোক, এই বিতর্ক আবারও সামনে এনে দিল একটি পুরনো প্রশ্ন, ভারতের সঙ্গীতশিল্পীরা, বিশেষ করে মহিলা গায়করা, কি এখনও তাঁদের প্রাপ্য সম্মান ও পারিশ্রমিক পান? শ্রেয়া ঘোষালের প্রসঙ্গ যেন সেই আলোচনাকেই নতুন করে উসকে দিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ