ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

অমানবিকতার চূড়ান্ত রূপ: মায়ের কান্না শুনেনি বড় মেয়ে, ছোট মেয়ে ছুটলেন থানায়

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০২:০১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০২:০১:৪৪ পূর্বাহ্ন
অমানবিকতার চূড়ান্ত রূপ: মায়ের কান্না শুনেনি বড় মেয়ে, ছোট মেয়ে ছুটলেন থানায় অমানবিকতার চূড়ান্ত রূপ: মায়ের কান্না শুনেনি বড় মেয়ে, ছোট মেয়ে ছুটলেন থানায়
মা — যে শব্দে লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা, নির্ভরতা আর আত্মত্যাগ। সেই মাকেই যখন আপন সন্তান বারান্দায় ঠাঁই দেয় না, তখন প্রশ্ন ওঠে আমাদের মানবতা, পারিবারিক মূল্যবোধ ও বিবেক নিয়ে।

রাজশাহী নগরীর রাজাহাটা এলাকার ৭৫ বছর বয়সী হোসনে আরা আজ আশ্রয় খুঁজছেন নিজেরই মৃত স্বামীর ভিটেমাটিতে। অভিযোগ, বড় মেয়ে আলম আরা দিনু (৫০) ও জামাতা আব্দুল মালেক বাবু (৬০) পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয়, তার ঘরটিও নষ্ট করে দেওয়া হয়েছে। এখন তিনি থাকেন খোলা বারান্দায়—যেখানে ঈদের সময় বলেছে গরুর জায়গা হবে, মায়ের নয়!

মায়ের কান্না শুনেনি বড় মেয়ে, ছোট মেয়ে ছুটলেন থানায় বুধবার (১২ জুন) বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন ছোট মেয়ে আনজিল আরা। তিনি জানান, “আমার বাবার রেখে যাওয়া বাড়িতে তিনটি রুম। একটি রুমে মা থাকতেন, বাকি দুটি রুম গোডাউন ভাড়া দিয়ে বড় বোন ও দুলাভাই আয় করতেন। এখন তারা মায়ের ঘরটিও ভেঙে ফেলেছে। মা এখন বারান্দায় থাকেন—এই রোদ-বৃষ্টির মধ্যে!”

তিনি আরও বলেন, “ঈদের আগে বলে দিয়েছে মা যেন চলে যান, গরুর জায়গা দরকার! এ কথাগুলো একজন সন্তান কিভাবে বলতে পারে?” চোখের পানি ধরে রাখতে পারেননি আনজিল আরা।

অভিযুক্ত আব্দুল মালেক বাবু কেবল বলেছেন, “সাক্ষাতে কথা বলবো।”

বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন জানান, “বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টায় রয়েছে। না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে এডভোকেট রজব আলী বলেন,বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী, মা-বাবাকে অবহেলা বা নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ। বিশেষ করে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ অনুযায়ী, অবহেলা করলে সন্তানদের জরিমানা ও কারাদণ্ড হতে পারে।

আর ধর্মীয় ও সামাজিক দিক থেকে দেখলেও মা-বাবার প্রতি দায়িত্বপালন শুধু কর্তব্য নয়, চরমতম দায়িত্ব।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী জেলা যুবদলের এক নেতা বলেন, একজন মা—যিনি সন্তানদের না খেয়ে খাইয়েছেন, না ঘুমিয়ে জেগেছেন—আজ নিজের শেষ বয়সে আশ্রয়ের জন্য লড়ছেন। ঘরের বারান্দায় ঠাঁই নেই, ঘরের মানুষদের হৃদয়ে জায়গা নেই!

তিনি আরও বলেন, এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটি একটি সমাজের বিবেকের প্রতিচ্ছবি। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সন্তানদের কাছে মা এখন কি বোঝা হয়ে গেছে?

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২