ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে

জুতার ভেতর ও শার্টের কলারে লুকিয়ে হেরোইন বহনকালে মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ১২:০২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ১২:০২:৪৮ পূর্বাহ্ন
জুতার ভেতর ও শার্টের কলারে লুকিয়ে হেরোইন বহনকালে মাদক কারবারী গ্রেফতার জুতার ভেতর ও শার্টের কলারে লুকিয়ে হেরোইন বহনকালে মাদক কারবারী গ্রেফতার
অভিনব কৌশলে জুতার ভেতর ও শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে হেরোইন বহনের সময় রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) বিকাল পৌনে ৪টায় মহানগরীর দামকুড়া থানার হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোরিকশায় চেকপোস্ট বসিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়।

তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন এক যাত্রীর দেহ তল্লাশি করে তার পরিহিত জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে বিশেষভাবে সেলাই করা অবস্থায় ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ সময় মোঃ মামুন মোল্লা (৪০) নামে এক মাদক কারবারী গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর থানার দক্ষিণ মাসদাইর এলাকার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন। জব্দকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলেও তিনি জানান।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক