অভিনব কৌশলে জুতার ভেতর ও শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে হেরোইন বহনের সময় রাজশাহীতে র্যাব-৫ এর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) বিকাল পৌনে ৪টায় মহানগরীর দামকুড়া থানার হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোরিকশায় চেকপোস্ট বসিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়।
তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন এক যাত্রীর দেহ তল্লাশি করে তার পরিহিত জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে বিশেষভাবে সেলাই করা অবস্থায় ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ সময় মোঃ মামুন মোল্লা (৪০) নামে এক মাদক কারবারী গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর থানার দক্ষিণ মাসদাইর এলাকার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন। জব্দকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলেও তিনি জানান।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।