ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৬:১১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৬:১১:৫৩ অপরাহ্ন
বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকার ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের কাছ থেকে ২৬৪ বোতল ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় ১৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত্রি ১৯.৪৫ ঘটিকায় অভিযানে সক্ষম হয়। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সোহেল আল জাহান (৪৪)। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদক সংগ্রহ ও পরিবহন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিলেন।

গ্রেফতারকালে তার কাছ থেকে মোট ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিলসহ ২৬৪ বোতল মাদকদ্রব্য এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মাদকদ্রব্য বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে বহনপূর্বক স্থানান্তর করে বিক্রি করতেন। এছাড়া, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালে বগুড়া জেলার আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।

গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ শাহজাহান সিরাজ, ঠিকানা কুমড়াখালি, থানা বরগুনা সদর, জেলা বরগুনা।

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযান চলমান রয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক