বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকার ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের কাছ থেকে ২৬৪ বোতল ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিরাজগঞ্জ।
র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় ১৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত্রি ১৯.৪৫ ঘটিকায় অভিযানে সক্ষম হয়। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সোহেল আল জাহান (৪৪)। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদক সংগ্রহ ও পরিবহন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিলেন।
গ্রেফতারকালে তার কাছ থেকে মোট ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিলসহ ২৬৪ বোতল মাদকদ্রব্য এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মাদকদ্রব্য বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে বহনপূর্বক স্থানান্তর করে বিক্রি করতেন। এছাড়া, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালে বগুড়া জেলার আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ শাহজাহান সিরাজ, ঠিকানা কুমড়াখালি, থানা বরগুনা সদর, জেলা বরগুনা।
র্যাব সূত্রে জানা যায়, অভিযান চলমান রয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।