ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ১০:১৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ১০:১৭:১৬ অপরাহ্ন
দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামে একই পরিবারের তিনজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা হলেন মা, ছেলে ও ছেলের স্ত্রী।

জানা গেছে, ধর্মান্তরিত হওয়া তিনজন ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী নোটারি পাবলিক কার্যালয়ে ধর্ম ও নাম পরিবর্তনের জন্য কোর্ট এফিডেভিট সম্পন্ন করেন। পরে ১৬ মার্চ ২০২৬ (সোমবার) জামিয়া আশরাফিয়া হাফিজিয়া ক্বওমি মাদ্রাসার প্রধান মাওলানা মো. সামরুল হুজুরের নিকট কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধর্মান্তরের আগে ও পরের নাম অনুযায়ী,শ্রীমতি অলকা রানী বর্তমানে শেফালী খাতুন, ছেলে নয়ন বর্তমানে রতন আলী এবং ছেলের স্ত্রী জয়ন্তী বর্তমানে ছনিয়া খাতুন নামে পরিচিত হন।

ধর্ম পরিবর্তনের বিষয়ে শেফালী খাতুন বলেন, তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে নিজ বিবেচনায় ছেলে ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি জানান, পূর্বে বিভিন্ন ইসলামী আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ইসলামি বই-পুস্তক অধ্যয়ন করে এ ধর্মের প্রতি তার বিশ্বাস জন্মে।

ছেলে রতন আলী বলেন, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহ ছিল। বর্তমানে তিনি, তার মা ও স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে মানসিকভাবে শান্তি অনুভব করছেন। 

তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যেন তারা ইসলামের নিয়ম-কানুন মেনে চলতে পারেন।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নয়নের পিতা শ্রী সান্টু কর্মকার বিষয়টি অবগত আছেন এবং এতে তিনি কোনো বাধা দেননি।

বর্তমানে শেফালী খাতুন তার ছেলে ও পুত্রবধূকে নিয়ে আলীপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে বসবাস করছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড