ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ইজরায়েল! যুদ্ধের মাঝেই বড় ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৩২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৩২:৫৫ অপরাহ্ন
পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ইজরায়েল! যুদ্ধের মাঝেই বড় ঘোষণা ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প। ফাইল ফটো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার মধ্যেই বড় মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানালেন, চলতি সংঘাতে ইজরায়েল কোনওভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে তিনি মনে করেন না। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ইজরায়েল এমন কাজ করবে না কখনওই।”

ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, তার আগেই হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক প্রধান ডেভিড স্যাক্স একটি সাক্ষাৎকারে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, পরিস্থিতি চরমে পৌঁছলে ইজরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে।

তবে সেই আশঙ্কাকে মঙ্গলবার একপ্রকার খারিজ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে। যদিও দুই দেশের লক্ষ্য একেবারে এক না-ও হতে পারে, তবুও কৌশলগতভাবে তারা একসঙ্গে কাজ করছে।

নিজের কার্যকালে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ করা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সপক্ষে সওয়াল করেন। তাঁর দাবি, গত প্রায় ৫০ বছর ধরে ইরান আমেরিকার জন্য সমস্যা তৈরি করে আসছে। কিন্তু কোনওদিন কিছু তেমন করা হয়নি। এতদিন সহ্য করার পর কড়া পদক্ষেপ নেওয়া হল, এটা প্রয়োজন ছিল।

এই অবস্থানে সমর্থন জানিয়েছেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। তিনি বলেন, 'প্রেসিডেন্টের নেতৃত্বেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে দেশের সেনাদের সুরক্ষা ও সাফল্যের জন্য সকলের প্রার্থনা করা উচিত।'

মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিক ও সামরিক মহলে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ