ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা কর্মজীবনের শেষ যাত্রায় ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায় ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড

রাজশাহীতে শিক্ষক পেটানো ছাত্রদল নেতার ছাত্রত্ব স্থগিত

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৬:১৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৬:১৭:৩৬ পূর্বাহ্ন
রাজশাহীতে শিক্ষক পেটানো ছাত্রদল নেতার ছাত্রত্ব স্থগিত রাজশাহীতে শিক্ষক পেটানো ছাত্রদল নেতার ছাত্রত্ব স্থগিত
 

রাজশাহীর শাহমখদুম কলেজের এক শিক্ষককে মারধরের অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের এক নেতার ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিকেলে কলেজ পরিচালনা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রত্ব স্থগিত হওয়া শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল মারুফ। তিনি কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম জানান, পরিচালনা কমিটির সভায় রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামানকে মারধরের বিষয়টি উত্থাপন করা হয়। পরে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গত ৬ মার্চ রাতে আবদুল্লাহ আল মারুফসহ দুই ছাত্রনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বেশ কয়েক মাস ধরে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ানকে সঙ্গে নিয়ে শিক্ষক আসাদুজ্জামানের কাছে চাঁদা দাবি করছিলেন আবদুল্লাহ আল মারুফ। অভিযোগ অনুযায়ী, আসাদুজ্জামান টাকা দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ২৬ নভেম্বর তাকে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। পরে চলতি বছরের ৪ মার্চ নগরের কাদিরগঞ্জ এলাকায় বাসার সামনে একা পেয়ে তাকে মারধর করা হয় এবং আবারও হত্যার হুমকি দেওয়া হয়।

এদিকে রোববার বিকেলে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এলাকায় মানববন্ধন করে ছাত্রদলের নেতারা দাবি করেন, মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫