ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২৪:৫১ অপরাহ্ন
ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
রাজশাহীর তানোরে বজ্রপাতে জমিতে ধান রোপণের সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ  (ওসি) এসএম মাসুদ পারভেজ।

সোমবার (১৬ মার্চ) উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) মাড়িয়া গ্রামের ফসলী মাঠে এই ঘটনা ঘটেছে। নিহত কৃষক সেন্টু আলী (৪৮) ওই গ্রামের বাসিন্দা এবং মৃত তাইফুর রহমানের পুত্র। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তানোর থানার অফিসার ইনচার্জ  (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকালেই সেন্টু আলী ধান রোপণের জন্য মাঠে যান। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত আঘাত করলে তিনি মাটিতে নুয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।

জানা গেছে, গত রোববার রাত ৯টার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রবল ঝড় শুরু হয়। ঝড় ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে।

মাঝেমধ্যে বৃষ্টি হলেও বৃষ্টিপাত কম হওয়ায় আলুর ক্ষতি হয়নি। তবে ঝড়ের কারণে কিছু আমগাছের গুটি ঝড়ে পড়ে এবং বিভিন্ন সড়কে গাছ পড়ে যাওয়া দেখা গেছে।
সেন্টুর পরিবার জানিয়েছেন, আলু তোলার কাজ শেষ করে তিনি ধান রোপণের জন্য মাঠে যান। সেখানে বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, বিষয়টি ইতিপূর্বেই জেলা প্রশাসকের কাছে রিপোর্ট করা হয়েছে। সরকারি নিয়ম অনুসারে ঈদের পর পরিবারের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি