ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলিউডে জমজমাট বক্স অফিস লড়াই, নতুন ছবি ঘিরে বাড়ছে উত্তেজনা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ

আমার জীবন নষ্ট হয়ে গেছে : আদাহ শর্মা

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১০:৪৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১০:৪৬:১৭ অপরাহ্ন
আমার জীবন নষ্ট হয়ে গেছে : আদাহ শর্মা আদাহ শর্মা। ছবি: সংগৃহীত
হিন্দি সিনেমার পাশাপাশি ভারতের দক্ষিণী চলচ্চিত্রেও কাজ করেন বলিউড অভিনেত্রী আদাহ শর্মা। কয়েক বছর আগে মুক্তি পায় তার অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা। বিতর্কিত এ সিনেমা মুক্তির পর আলোচনায় উঠে আসেন এই নায়িকা। আকস্মিক এক ভিডিও বার্তায় আদাহ শর্মা জানালেন—তার জীবন নষ্ট হয়ে গেছে।

মূলত, একটি সিনেমার শিডিউলকে কেন্দ্র করে তৈরি হয়েছে জটিলতা। আর এই সংকটের জন্য দায়ী সিনেমাটির প্রযোজক। আদাহ শর্মা জানান, প্রথম প্রজেক্টের শিডিউল বারবার পরিবর্তন হওয়ার কারণে একসঙ্গে তিনটি সিনেমায় কাজ করছিলেন আদা। এই পরিবর্তনের জন্য প্রথম সিনেমার শুটিংয়ের তারিখ এমন সময়ে পড়ে, যখন অন্য দুটি সিনেমার শিডিউল দিয়ে রাখা হয়েছিল।

প্রথম সিনেমার প্রযোজক জোর দিয়ে আদাহ শর্মাকে বলেছিলেন, ‘ম্যানেজার যেন তার প্রজেক্টকেই অগ্রাধিকার দেন।’ এসব কথোপকথন স্মরণ করে আদাহ শর্মা বলেন, “তিনি বলেছিলেন, ‘যাইহোক না কেন, আমি এই তারিখগুলো চাই।’ আমার ম্যানেজার জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি কি নিশ্চিত?’ তিনি বললেন, ‘হ্যাঁ, আমি এই তারিখগুলোই চাই।”

পরবর্তীতে প্রযোজক তার কথা রাখেননি প্রযোজক। পরে পরিস্থিতি সামাল দিতে অন্য দুইটি সিনেমার টিম তাদের শিডিউল বদলে নেন। এ বিষয়ে আদাহ শর্মা বলেন, “আপনারা হয়তো শুনেছেন যে ইন্ডাস্ট্রির মানুষ খুব খারাপ। কিন্তু আমি বলতে চাই, এখানে ভালো মানুষও আছেন; যারা শুটিংয়ের তারিখ পরিবর্তনে সহযোগিতা করেছিলেন।”

সমন্বয় করার মাধ্যমে সব সমস্যা সমাধান করার পরও, প্রথম সিনেমার প্রযোজক প্রজেক্ট থেকে সরে গেছেন। হঠাৎ এই সিদ্ধান্তের কারণে পুরোপুরি বেকার হয়ে পড়েছেন আদাহ শর্মা। বিষয়টি নিয়ে এই অভিনেত্রী বলেন, “আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমি এক মাস ধরে পুরোপুরি কর্মহীন। মানসিকভাবে, পেশাগতভাবে এবং আর্থিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়েছি।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার