ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

সেহেরির সময় নিজ ঘরে মিলল গৃহবধূর রক্তাক্ত মরদেহ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৪:২৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৪:২৩:৫৯ অপরাহ্ন
সেহেরির সময় নিজ ঘরে মিলল গৃহবধূর রক্তাক্ত মরদেহ প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় নিজ ঘরের মেঝে থেকে জাজিদা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে নিহতের শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির পক্ষ থেকে পরস্পরকে দোষারপ করছে।

নিহত জাজিদা আক্তার একই এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী। শফিকুল পেশায় দিনমজুর এবং বর্তমানে কাজের প্রয়োজনে বান্দরবানে রয়েছেন বলে জানা গেছে।

নিহতের শ্বশুর নুরুল বশর জানান, রমজানের শুরু থেকে জাজিদা তাদের সেহরি ও ইফতার তৈরি করে দিতেন। প্রতিদিনের মতো বুধবার ভোররাতে সেহরির সময় ঘনিয়ে এলেও জাজিদা ডাকতে না আসায় তিনি পুত্রবধূর ঘরে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে দেখেন ঘরের বাইরের দরজা খোলা এবং ভেতরে মেঝেতে জাজিদার রক্তাক্ত দেহ পড়ে আছে।

তবে নিহতের বাবা নুরুল ইসলাম এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, 'বিয়ের পর থেকেই জুয়া খেলা ও ভরণপোষণ না দেওয়া নিয়ে জামাতা শফিকুলের সঙ্গে জাজিদার কলহ চলছিল। স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে আমার মেয়েকে প্রায়ই শারীরিক নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে সে মাঝে মাঝে বাপের বাড়িতে চলে আসত। এখন ঘটনা আড়াল করতে তারা মিথ্যা গল্প সাজাচ্ছে।'

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, নিহত নারীর ঘাড়ে গভীর এবং থুতনিতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার