ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাটে সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: ২২ আটক, বিপুল অস্ত্র উদ্ধার রাজশাহী নগরীতে ১৩ মামলার আসামি মিলন গ্রেফতার মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী জনবান্ধব কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমস্ত বাংলাদেশকে ক্ষমতায়িত করতে চায়: ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রী সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন তানোরে খোলাবাজারে পেট্রোল নিয়ে নৈরাজ্য লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলন নৈতিক অবক্ষয় ও ইন্টারনেট আসক্তি সমাজকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে: আফিয়া আখতার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিরল কষ্টি পাথরের মূর্তি ও বিপুল পরিমান মাদক সিরাপ জব্দ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার - ২৭ তেলের দাম বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই, ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প রাজশাহীতে অস্ত্র-মাদক-সহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেবে না ইরান

তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমস্ত বাংলাদেশকে ক্ষমতায়িত করতে চায়: ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রী

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ১০:০৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ১০:০৪:২২ অপরাহ্ন
তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমস্ত বাংলাদেশকে ক্ষমতায়িত করতে চায়: ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমস্ত বাংলাদেশকে ক্ষমতায়িত করতে চায়: ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রী
ঠাকুরগাঁওয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রথম পর্যায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫৯০ জন মহিলার মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সরকারি সহায়তার আওতায় এসে বিভিন্ন সুবিধা পাবেন। আপনি যে আর্থিক সুবিধা পাবেন শুধু তা না, একজন নারী হিসাবে আপনার অবস্থান দৃঢ় করতে পারবেন। এমনিতেই আমাদের পুরুষেরা আপনাদের পুষিবাই চাহেনা (ভরণ পোষন করতে চায়না) যখন একটা কার্ড আসবে তখন কিন্তু পুষিবা শুরু করবে। এটাই হচ্ছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মুল লক্ষ। তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমস্ত বাংলাদেশকে ক্ষমতায়িত করতে চায়। 

মন্ত্রী আরো বলেন,আমাদের মায়েদের সবচেয়ে বেশি সংগ্রাম করতে হয়, একটা পরিবারের জন্য সংগ্রাম করতে হয়। ছেলে মেয়েদেরকে মানুষ করা, টিকিয়ে রাখা, ভাল খাওয়া ,ভাল পড়া ও ভালভাবে মানুষ করা সেই শক্তিটাকে টিকিয়ে রাখা। আপনারা জানেন সারাদেশে মাত্র ১৪টা ইউনিয়নের মধ্যে মাত্র ৫শ থেকে ৭শ পরিবারকে বেছে নেওয়া হয়েছে। আমরা এ পরিবার গুলোকে যাচাই বাছাই করেছি। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা.আব্দুস সালাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সম্পাদক পয়গামা আলী ।

উল্লেখ্য, সারাদেশে পাইলট প্রকল্প হিসাবে নারীপ্রধান, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন করা। প্রাথমিকভাবে ১৪টি ওয়ার্ডে ৬,৫০০ পরিবার নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে দেশের প্রায় ২ কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো খাদ্য নিরাপত্তা এবং আর্থিক সক্ষমতা অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চারঘাটে সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত